ভোলায় হীড টেকনিক্যাল স্কুলের ৩০ প্রশিক্ষনার্থী পেল মেকানিক্যাল টুলস

এ.সি.ডি.অর্জুন
“কারিগরি শিক্ষা নিলে,বিশ্ব জুড়ে কর্ম মিলে” বাংলাদেশ সরকারের এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,ভোলা থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করলো বিভিন্ন জেলা থেকে আগত ৩০ জন প্রশিক্ষনার্থী।
ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেডের ৩ মাসের শর্ট কোর্স ট্রেনিং শেষে স্বাবলম্বি করার লক্ষে কারিগরি জ্ঞান অর্জনকারী এসব যুবকদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় টুলস বা যন্ত্রাংশ বিতরণ করল হীড বাংলাদেশ।
শনিবার(৬ ডিসেম্বর’২৫) সকাল ১০ অনুষ্ঠিত কোর্স সমাপনীতে টুলস ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাকিবুল হাসান।

হীড বাংলাদেশ,ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মারিও মুক্তি মন্ডল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া টুলস বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষানার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন,”তোমরা হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আজ যে কারিগরি জ্ঞান আহরণ করে গেলে তা যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমরাই শুধু সফল হবেনা বরং নিজেদের পরিবার ও দেশেকেও এগিয়ে নিতে পারবে। কেননা সারা বিশ্বে কারিগরি শিক্ষার এতটাই চাহিদা যে,দেশ-বিদেশে সব জায়গাতেই তোমাদের জন্য নিশ্চিত কর্মসংস্থান আছে”।
হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ কবির মাহামুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক এ.সি.ডি.অর্জুন,পিপিইপিপি-ইইউ প্রকল্প সমন্বয়কারী মোঃ নকিবুল ইসলাম,ম্যানেজিং কমিটির একজন নারী সদস্য ও প্রতিষ্ঠানটির শিক্ষক মোঃ পারভেজ।
হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের গণিত বিভাগের ইনস্ট্রাক্টর মোঃ নুরে আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে নিজেদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানার্জনের অভিজ্ঞতা ব্যক্ত করেন মটর সাইকেল মেকানিক প্রশিক্ষনার্থী শরীফুল ইসলাম ও মোঃ জুয়েল হোমেন এবং ইলেক্ট্রিক্যাল প্রশিক্ষনার্থী মোঃ সাইফুল ইসলাম রনি ও মোঃ লিমন।
অনুষ্ঠানের শেষ ভাগে “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন(পিপিইপিপি-ইউ)”প্রকল্পের অর্থায়নে পরিচালিত কোর্স সমাপনকারী প্রত্যেকের হাতে প্রায় ১৩ হাজার টাকা মূল্যের একটি করে টুলস সেট (বিনামূল্যে) ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
উল্লেখ্য হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,ভোলা থেকে ইতি মধ্যে প্রায় ৩০০ জন সফলভাবে কারিগরি শিক্ষা গ্রহণ করেছে বলে জানান কর্তৃপক্ষ।

