শিরোনাম

ভোলায় ২৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ব্যাবসায়ীকে অর্থদন্ড

 

এ.সি.ডি.অর্জুন

ভোলা সদর উপজেলাধিন ইলিশা ইউনিয়নের জংশন বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার(৩০জুন’২৫)পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এনডিসি তাজবীউল ইসলাম ইস্কেম।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট জংশন বাজারে অবস্থিত মেসার্স হাজী স্টোরের মালিক মোঃ মফিজুল ইসলাম(৫০)কে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির অপরাধে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা ২৬ কেজি পলিথিন জব্দ করেন।

এ সময় তোতা মিয়া বলেন,”পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো ভোলা জেলার সর্বত্র এরূপ অভিযান অব্যাহত থাকবে”।

বিকাল ৫.০০ টা থেকে ৬.০০ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর থানা পুলিশ সদস্যের একটি দল।

ফেসবুকে লাইক দিন