শিরোনাম

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদেের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভেলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬।

মঙ্গলবার(১২ মে’২৬) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় শুরু হয় একটি বর্ণাঢ্য রেলি। পুরো আয়োজনের প্রধান অতিথি এবং ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান এর নেতৃত্বে রেলিটি নার্স ও মিডওয়াইফারি কলেজ গেট থেকে শুরু হয়ে পুরো হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

নার্সিং কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ডাক্তারদের অংশগ্রহনকৃত রেলি পরবর্তী অনুষ্ঠিত হয় কেক কাটা পর্ব। ১৮২০ সালের ১২ মে জন্ম নেয়া বিশ্ব নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিংঙ্গেল এর ২০৬ তম জন্মদিনে অনুষ্ঠিত নার্স দিবসের কেক কাটার মাধ্যমে সেই মহিয়সী নারীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নার্সিং কলেজের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের আকর্ষনীয় নৃতা,সংগীত ও কবিতা আবৃত্তি সহ সকল আয়োজন দিবসটির আনন্দ বহুগুণ বৃদ্ধি পায়।

শিক্ষক-শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সংস্কৃতি পরিবেশনা শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। কলেজটির অধ্যক্ষ নন্দা রানী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ডাঃ তৈয়বুর রহমান বলেন,”নার্সিং এমন একটি মহৎ পেশা যার সাথে অন্য কোন পেশার তুলনা হয়না। কেননা একজন অসুস্থ মানুষকে সেবা দিয়ে সুস্থ করে তুলতে পারে এই নার্সরা। যা অন্য কেউ পারেনা”।

কলেজের শিক্ষার্থী তৃষা রানী ও রাইফ মুনতাসির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসেন, সাংবাদিক অর্জুন ও সংশ্লিষ্ট শিক্ষকগণ।

নার্সিং কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় হাসপাতাল ও কলেজের সংশ্লিষ্ট সকল নার্স ও কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন