ভোলায় ডিম বিক্রেতাকে ছুরিকাঘাত,৩ অভিযুক্ত আটক – সংবাদ সম্মেলনে ওসি

স্টাফ রিপোর্টার
ভোলা শহরের সবজি বাজারে অবস্থিত সওদাগর এন্টারপ্রাইজ নামক ডিমের দোকানে ডিম বাছাইকে কেন্দ্র করে ডিম বিক্রেতা জুনায়েদ এর ওপর হামলা করে কয়েকজন যুবক।
ঘটনাটি সম্পর্কে মঙ্গলবার(১ জুলাই’২৫) বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু জাফর মোঃ হাসনাইন পারভেজ বলেন,”৩০ জুন’০২৫ সোমবার রাত আনুমানিক সারে ৯ টার দিকে শহরের কিচেন মার্কেটের সামনে অবস্থিত ডিমের দোকানে ডিম বিক্রেতা জুনায়েদ ও ক্রেতা মোঃ জহির এর মধ্যে কথা কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পর জহির আরো কয়েকজন যুবককে সাথে নিয়ে এসে ডিম বিক্রেতা জুনায়েদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এক পর্যায়ে চাকু দিয়ে আঘাত করে জুনায়েদকে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
ওসি বলেন,ঘটনার খবর পাওয়ার পর ভোলা সদর থানা পুলিশের একটি টিম অপরাধিদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং মোঃ ইয়ামিন ওস্তা(৪০),মোঃ ফারুক(৩৫) ও মোঃ নাসির উদ্দিন(৩৮) সহ ৩ জনকে আটক করে এবং মূল আসামী জহিরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ভোলা সদর মডেল থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওসি আরো বলেন,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে”। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

