শিরোনাম

ভোলা’র মনপুরায় ২৫ কোটি টাকার অবৈধ জালসহ শিশু বলাৎকারকারী ইলিয়াছ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার#নিপেক্ষঃ

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর চলমান কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভোলা জেলার মনপুরা উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর একটি টিম।

শনিবার(১৯ জুলাই’২৫) পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ মনপুরা উপজেলার আলোচিত শিশু বলাৎকারকারী মো.ইলিয়াস হোসেন (২৮)কে গ্রেফতার করে নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানানো হয় যে,গত ২৮ জুন ২০২৫ মনপুরা উপজেলার বাসিন্দা একটি ছেলে শিশুকে কৌশলে জালের দোকানে নিয়ে নির্মমভাবে বলাৎকার করে জালের দোকানের ম্যানেজার মোঃ ইলিয়াছ। ১৭ জুলাই শিশুটির মা নৌবাহিনীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে নৌবাহিনীর একটি টিম।

১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬ টার দিকে মনপুরায় স্থানীয় বাজার এলাকায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয় এবং মোঃ ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়।

এ সময় দোকানের সন্নিকটে অবস্থিত একটি গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ,ইউএনও ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।গোডাউনটি বন্ধ করে অবৈধ জাল জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, দেশব্যাপী মাদক,সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন