ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

এ.সি.ডি.অর্জুন
“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হলো ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার(১নভেম্বর’২৫) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সোহান সরকার।
জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন শেষে শুরু হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ,বিভিন্ন স্কুলের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিগন এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের অংশগ্রহণকৃত রেলি পরবর্তি অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এডিসি বেলাল হোসেন।
সরকারি প্রাঃ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক চন্দ্র শেখর চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেবা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল ও উত্তর দিঘলদী সমবায় সমিতির সভাপতি ফারজানা আক্তার মিম।

উপসহকারী নিবন্ধক আঃ মতিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তারা সকলেই সমবায়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজম,জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী,সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান,সাবেক জেলা সমবায় অফিসার মোঃ ওহিদুল ইসলাম,সমবায় ব্যাংকের পরিচালক মোঃ নুরুল ইসলাম,সমবায় ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম ও সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট নাছির উদ্দিন,উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জহির রায়হান ও মোঃ মমিন এবং মোঃ সোহান সহ সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

