শিরোনাম

ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে আনুতষিক তহবিলের অর্থ দিলেন পৌর প্রশাসক

 

এ.সি.ডি.অর্জুন

ভোলা পৌরসভা কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীদের মাঝে গ্রাচুইটি বা আনুতাষিক তহবিলে জমাকৃত অর্থ প্রদান করলেন পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান।

বুধবার(৫ নভেম্বর’২৫) এক অনারম্ভরপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত ১৫ জন কর্মচারীদের মাঝে মোট ৬১ লক্ষ ৬০ হাজার ১০৭ টাকার চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের এই উপসচিব।

এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভোলা জেলা প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা মিজান বলেন,”আপনারা সারা জীবন পৌরবাসী তথা সরকারকে সেবা দিয়েছেন। তাই আপনাদের পাওনাটা আপনাদের হাতে তুলে দিতে পেরে ভোলা পৌরসভা কর্তৃপক্ষ আনন্দিত। আশা করি এই অর্থ আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

অন্যদিকে এক কালিন টাকা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী বলেন,”আমরা কখনো কল্পনাও করিনি এক সাথে এতো টাকা পাবো। কিন্তু প্রশাসক স্যারের সদইচ্ছার কারনে এবং আল্লাহর রহমতে পেয়েছি। তাই প্রশাসক স্যারের জন্য মন খুলে দোয়া করছি”।

পৌরসভা কার্যালয়ে বিকাল সারে ৪টায় অনুষ্ঠিত তহবিল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান,প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,সহকারী প্রকৌশলী মোঃ নূর আল আজাদ ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও পরিবারের সদস্যগণ।

 

ফেসবুকে লাইক দিন