শিরোনাম

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ১ মাদক করাবারী আটক

 

নিরপেক্ষ

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ আবুল কাশেম এর বরাত দিয়ে কোস্টগার্ড জানায় যে,গোপণ সংবাদের ভিত্তিতে বুধবার(৩ ডিসেম্বর’২৫)ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধিন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

মাদক বিরোধি এই অভিযানে উক্ত এলাকা থেকে ১৮ হাজার টাকা মূল্যের ৩৬ পিচ ইয়াবা ও ১টি মটর সাইকেলসহ মোঃ নাজমুল(২৮) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

রাত ৯ টায় পরিচালিত অভিযানে জব্দকৃত ইয়াবা ও মটরসাইকেলসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলমামান রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড আরো জানায় আটক মাদক কারবারী বোরহানউদ্দিন উপজেলাধিন জয়পুরের উদয়পুর এলাকার বাসিন্দা মোঃ ছিদ্দিক এর ছেলে।

মিডিয়া কর্মকর্তা কাশেম আরো বলেন “মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে”।

ফেসবুকে লাইক দিন