ভোলায় মেঘনার পানিতে পড়া কন্যা শিশুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

নিরপেক্ষ
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা মোঃ আবুল কাশেম এর বরাত দিয়ে ভোলা জেলা কার্যালয় থেকে জানানো হয় যে, শনিবার(১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় ভোলা সদর থানাধীন ইলিশা জংশন ফেরিঘাটস্থ পুরাতন পন্টুন সংলগ্ন মেঘনা নদীর তীরে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ১টি শিশু নদীতে পড়ে যায়।
এ সময় উক্ত এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি উদ্ধার অভিযান পরিচালনা করে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত কন্যা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড।
রবিবার(১১জানুয়ারি’২৫) জানানো তথ্যে মিডিয়া অফিসার উল্লেখ করেন যে, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
