শিরোনাম

ভোলায় অবৈধ ইটভাটা রিয়াদ ব্রিকস ও ভোলা ব্রিকসকে ২ লক্ষাধিক টাকা অর্থদন্ড দিলেন মোবাইল কোর্ট

 

নিরপেক্ষ

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার সদর উপজেলায় ২ টি অবৈধ ইটভাটায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।

ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান ও মোঃ জুলফিকার রায়হান।

শনিবার(৭মার্চ’২৬)পরিচালিত মোবাইল কোর্ট সদর উপজেলাধিন পশ্চিম চর পাঙ্গাশিয়ার বাঘারহাট এলাকায় অবস্থিত মেসার্স রিয়াদ ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

অন্যদিকে একই অপরাধে ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা এলাকায় অবস্থিত জসীম মিয়াজি এর মালিকানাধিন মেসার্স ভোলা ব্রিকসকে নগদ ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্ট।

সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম,ভোলা জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের এক দল সদস্য।

এ সময় ইটভাটার মালিক পক্ষ ও কর্মচারীসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তোতা মিয়া বলেন,”এধরনের অভিযান অব্যাহত থাকবে”।

ফেসবুকে লাইক দিন