শিরোনাম

ভোলায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় অনুষ্ঠিত হল বার্ষিক ক্যাম্পেইন-২০২৬।

শুক্রবার(৫ জুন’২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলাধিন বাপ্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নিরব হোসেন(নিরব মেম্বার)।

গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর শিউলী বেগম এর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত গ্রামবাসির সামনে প্রথমে গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে একটি নাটিকা পরিবেশন করেন আয়োজক কর্তৃপক্ষ।

বাস্তবতার নিরিখে পরিচালিত ৩০ মিনিটের নাটিকাটি উপস্থিত সকলে মনযোগ সহকারে উপভোগ করেন। নাটক শেষ হওয়ার সাথে সাথে গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন পজেটিভ মন্তব্য করতে দেখা যায় উপস্থিত সকলকে। এ সময় উপস্থিত গ্রামবাসির মধ্যে একটি মৌখিক কুঁইজের আয়োজন করেন আয়োজক কর্তপক্ষ।

পরিবেশিত নাটিকায় গ্রাম আদালত বিষয়ে সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণকরা বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে ১০ জন বিজয়ীর মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পাইলট গ্রামে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের সামনে গ্রাম আদালতের উপকারিতাগুলো তুলে ধরেন সাংবাদিক অর্জুন।

প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক গ্রামবাসী।

ফেসবুকে লাইক দিন