শিরোনাম

ভোলা’র মনপুরায় সারে ৩ টন পাঙ্গাসের পোনাসহ অবৈধ জাল ও চাই জব্দ

 

মনপুরা সংবাদদাতাঃ

দেশের নদীগুলোতে উৎপাদিত মোট পাঙ্গাস মাছের শতকরা প্রায় ৬০ ভাগ উৎপাদন হয় ভোলা জেলায়। আর সেই পাঙ্গাস মাছ রক্ষা করার লক্ষে অবৈধ পন্থায় পাঙ্গাসের পোনা আহরণকারীদের বিরুদ্ধে একটি সাড়াশি অভিযান পরিচালনা করে ভোলা জেলা মৎস্য বিভাগ।

ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে পাঙ্গাস রক্ষার অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সহকারি মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম শুভ। মঙ্গলবার(২৮জানুয়ারি) সন্ধ্যা ৬.০০ টা থেকে ২৯ জানুয়ারি ভোর ৬.০০ টা পর্যন্ত চলা অভিযান সম্পর্কে শুভ বলেন, “ইলিশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের পরামর্শে ও তথ্যের ভিত্তিতে এবং ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন চরে পাঙ্গাসের পোনা অবৈধভাবে আহরণকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করি।

বিরতিহীন দীর্ঘ ১২ ঘন্টা ব্যাপী চলা অভিযানে আমরা প্রায় ৩ হাজার ৫০০ কেজি(৩.৫ টন) পাঙ্গাসের পোনাসহ ৮ টি অবৈধ চাই ও ১০ টি বেহুন্দি জাল জব্দ করতে সক্ষম হই এবং জব্দকৃত চাই ও জালগুলো বিনষ্ট করে পোনাগুলো জীবীত অবস্থায় নদীতে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আইন শৃঙ্খলায় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজি তজুমদ্দিন উপজেলা ইউনিটের একটি টিম”।

ফেসবুকে লাইক দিন