শিরোনাম

ভোলায় কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো প্রায় ৪শ দুস্ত মানুষ

 

এ.সি.ডি অর্জুন

ভোলা সদর উপজেলাধীন ইলিশায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় ৪ শত দুস্ত অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে বাংলাদেশ কোস্টগার্ড,দক্ষিণ জোনের আওতাধীন ভোলা জেলা কার্যালয়। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পেইন সম্পর্কে কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেপ্টেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, “প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/নদী তীরবর্তী চরঅঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ১৯ নং মৌলভীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে ৩৯০ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার, এএমসি। এছাড়াও উপকূলীয়/নদী তীরবর্তী এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে”।

ফেসবুকে লাইক দিন