ভোলায় ব্র্যাকের বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা কর্মসূচি বাস্তবায়ন

এএ.সি.ডি.অর্জুন
দেশে নারীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বখ্যাত বেসরকারি সংস্থা ব্র্যাক। তারই অংশ হিসেবে ভোলায় অর্ধশতাধিক নারীকে বিনামূল্যে জরায়ুমূখ ক্যান্সার পরিক্ষার আওতায় আনল ব্র্যাক।
শনিবার(১০ জানুয়ারি’২৬) দিন ব্যাপী অনুষ্ঠিত পরিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান। সদর হাসপাতালের গাইনী বিভাগে অনুষ্ঠিত পরিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে পুরো কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ডাঃ তৈয়ব।
গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ,ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি,রোটারী ক্লাব অব ঢাকা,রোটারী ক্লাব অব ক্যান্টারবেরি(ইউকে) ও রশিদ ফাউন্ডেশন এর যৌথ আয়োজিত এই পরিক্ষা কার্যক্রমে ভোলা সদর উপজেলার বিভিন্ন বয়সী নারীদের অংশগ্রহণ করতে দেখা যায়।
জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে অনুষ্ঠিত স্তন ও জরায়ু মুখ ক্যান্সারের পরিক্ষা কার্যক্রম উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের ভোলা জেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান,এলাকা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন,এরিয়া ম্যানেজার (দাবি) রঞ্জন কুমার দেবনাথ,লিড জেনারেশন এরিয়া ম্যানেজার ননী গোপাল দেবনাথ,সিনিয়র শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও সহকারী ম্যানেজার অনিমেষ হালদার এবং সদর হাসপাতালের ভায়া টেস্ট বিভাগের স্টাফ নার্স শাহানাজ বেগম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

