শিরোনাম

ভোলায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোড়দারে সেমিনার অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগত দুস্ত,অসহায় রোগিদের সেবায় নিয়োজিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোড়দার করণ ও রোগি কল্যাণ সমিতির তহবিল বৃদ্ধিতে বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

রবিবার(২৫মে) সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ রুস্তম আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সেলিনা আক্তার জানান যে,চলতি২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল’২৫ মাস পর্যন্ত জাতীয় সমাজ কল্যান পরিষদের প্রদত্ব ১৬ লাখ টাকা এবং রোগি কল্যান সমিতির সদস্য চাঁদা,দান,ব্যাংক সুদসহ মোট ১লক্ষ সতের হাজার আটশ সতেরো টাকা আয়ের বিপরীতে ৭ লক্ষ ২৫ হাজার ৪ শ ৫৩ টাকা ব্যায় হয়েছে।

সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে গুরুত্বপূর্ণ ও পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন ভোলা সরকারি কলেজের দুজন শিক্ষক,বেসরকারি কলেজের প্রভাষক মোঃ লিটন,সাংবাদিক অর্জুন ও এনজিও প্রতিনিধি মোঃ জাকির হোসেনসহ উপস্থিত বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ।

বক্তারা সকলেই রোগি কল্যান সমিতির সদস্য ও অনুদান প্রদানকারীদের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ফেসবুকে লাইক দিন