শিরোনাম

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ৬ সন্ত্রাসী আটক

এ.সি.ডি.অর্জুন

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ভোলা সদর উপজেলাধীন ৭ নং শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি ভোলা’র একটি টিম।

অভিযান সম্পর্কে রবিবার(২৯ ডিসেম্বর’২৪) সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ড অফিসার ক্যাপ্টেন রিফাত আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ভোলা জোন। শনিবার(২৮ ডিসেম্বর’২৪)রাত ১.০০ টা থেকে ভোর ৪.০০ টা পর্যন্ত চলা অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ টি দেশীয় অস্ত্র, ২৯ টি হাতবোমা ও ২০ গ্রাম গাঁজাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক করতে হয় কোস্টগার্ড। আটককৃত সন্তাসীরা হলেন মোঃ মফিজল হক মজনু(৬২),মোঃ শাকিল(২৬),মোঃ মোবারক(৩৮),মোঃ ইব্রাহিম(২৩),মোঃ মামুন(৩২) ও মোঃ সিকান্দার(৬৪)।

তিনি আরো বলেন, ধৃত সন্ত্রাসীরা দুর্ধর্ষ সন্ত্রাসী মজনু এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন এলাকায় সাধারন মাসুষের জমিদখল,চাঁদাবাজি,অসহায় জেলেদের মাছ ও টাকা লুটপাট, অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শন করা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো। আটক সন্ত্রাসীদেরকে জব্দকৃত আলামত সহ ভেলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ভোলা জেলাকে সন্ত্রাসমুক্ত করার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”। কোস্টগার্ড, ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোর্স্টগার্ডের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন