ভোলার মনপুরায় মৎস্য অভিযান

এ.সি.ডি.অর্জুন
নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।
শনিবার(২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব প্রদান করেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন। জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত অভিযান সম্পর্কে শুভ বলেন, “ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর রামনেওয়াজ ও বদনার চরে পরিচালিত অভিযানে অবৈধ ভাবে পাঙ্গাসের পোনা ধরার ৪ টি চাই ও ১টি নৌকা জব্দ করা হয়েছে এবং চাইগুলো জনসন্মুখে কেটে ধংস করা হয়েছে।
অভিযানে আমাদেরকে আইন শৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজি ভোলা জোনের মনপুরা উপজেলা কেন্দ্রের একটি টিম”।
