শিরোনাম

ভোলায় মেঘনা নদী থেকে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

স্টাফ রিপোর্টার

নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে সাড়াশি অভিযান চালায় ভোলা জেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার(৭ জানুয়ারি’২৫) বিকাল ৪.০০ টা থেকে রাত ১২.০০ পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব প্রদান করেন দৌলতখান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন ও জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ। গোপন তথ্যের ভিত্তিতে চলা এই অভিযান সম্পর্কে মৎস্য অফিসার শুভ বলেন, ” ভোলার ইলিশ রক্ষায় ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীতে অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে একটি কঠোর অভিযান চালাই।

বিরতীহীন চলা দীর্ঘ ৮ ঘন্টার অভিযানে ৫০টি নৌকা থেকে বিপুল পরিমান ছোট ফাঁসের অবৈধ জাল জব্দ করি এবং জালগুলো ইলিশা কোস্টগার্ড ঘাটে এনে জনসন্মুখে পুড়িয়ে ধংস করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ কোস্টগার্ড,দক্ষিন জোনের অধিনস্থ ইলিশা ক্যাম্পের একটি টিম।

ফেসবুকে লাইক দিন