শিরোনাম

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪৬৭ পিস ইয়াবাসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক 

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সন্ত্রাস ও মাদক নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড সক্রিয় ভূমিকা পালন করছে। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ভোলা সদর উপজেলাধীন ইলিশা লঞ্চ ঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি ভোলা’র একটি টিম।

অভিযান সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড জানায় যে, বুধবার(৮ জানুয়ারি’২৫) ভোর ৪.০০ টায় ভোলার ইলিশা লঞ্চ ঘাটে ১ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড টিম তাকে তল্লাশি করে তার কাছে ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) পায়। তখন মাদক বহনকারী মোঃ কামাল(৩০) কে আটক করা হয় এবং জব্দকৃত মাদকসহ তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে ভোলা জেলাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

ফেসবুকে লাইক দিন