ভোলা’র চরফ্যাশনে ১৪ কোটি টাকার নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ করলো কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার#নিরপেক্ষঃ
শনিবার(১৯জুলাই’২৫)বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ডের ভোলা জেলা অফিস থেকে জানানো হয় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে প্রায় সারে ১৪ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের ৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লক্ষ মিটার চরঘেরা জাল,১ লক্ষ মিটার মশারি জাল,৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
