শিরোনাম

ভোলা’র ভেদুরিয়া ফেরীঘাট ও লঞ্চঘাটে চাঁদাবাজ আটক ও অর্থদন্ড প্রদান

 

স্টাফ রিপোর্টার#নিরপেক্ষ

দেশের সমুদ্র সম্পদ,আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযানেরর অংশ হিসেবে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরীঘাট ও লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

রবিবার(২৭জুলাই’২৫) দুপুরে পরিচালিত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবিউল ইসলাম ইসকেম

বিআইডব্লিওটিসি ও জেলা প্রশাসনের সংশালিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পরিচালিক অভিযানে অবৈধ ভাবে ঘাট থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে বিআইডব্লিউটিসি এর ০৫ জন ও ইজারাদার কর্মচারী ০২ জনসহ মোট ৭ জনের একটি অসাধু চক্রকে আটক করে নৌবাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ইজারাদার কর্মচারী দুইজনকে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং বিআইডব্লিউটিসির পাঁচজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতিষ্ঠানে অভিযোগ প্রেরণ করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।

অভিযানের ফলে লঞ্চ ও ফেরিতে যাতায়াতকারী সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিরবিগ্ন হবে বলে ধারণা করা যায়।

উলেখ্য,সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।

ফেসবুকে লাইক দিন