শিরোনাম

ভোলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান শুল্ক ফাঁকির সিগারেটসহ ৩জন আটক

 

নিজেস্ব প্রতিনিধি:নিরপেক্ষ

 

আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভূমিকা পালনের অংশ হিসেবে ভোলা শহরে ও বোরহানউদ্দিন বাজারে অবৈধ মাদক কারবারীদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযান সম্পর্কে নৌবাহিনী,ভোলা ক্যাম্প থেকে জানানো হয় যে,”শনিবার(৯ আগস্ট’২৫)গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী এবং ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে ভোলা সদরস্থ মহাজনপট্টি,সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে কল্যাণী ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা,ওসাকা ৮,৮৮০ শলাকা,টি-২০ ব্রান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র‍্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

উভয় অভিযানে মোট জব্দ কৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৭,৩১,৮০০ টাকা ( সাত লক্ষ একত্রিশ হাজার আটশত টাকা)। এ সময় অবৈধ সিগারেট মজুদ এবং বাজারজাত করণের দায়ে ৩ জনকে আটক করা হয়। আটককৃত রাজিব দে(৩৮),রুপন চন্দ্র দে(৬৫) ও আকাশ দে(১৭)কে জব্দকৃত সিগারেটসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।

উল্লেখ্য আটককৃত ব্যক্তিরা উভয়ে বোরহানউদ্দিন উপজেলার দক্ষিন কুতবা এলাকার বাসিন্দা এবং রাজিব এর পিতা মৃত প্রাণ গোপাল দে,রুপন এর পিতা মৃত শতীষ চন্দ্র দে এবং আকাশ এর পিতা রুপন চন্দ্র দে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

আরো জানানো হয় যে,জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এরূপ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে এবং সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন