শিরোনাম

ভোলা’র তজুমদ্দিনে ৫ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৩ ব্যাবসায়ীকে অর্থদন্ড

 

এ.সি.ডি.অর্জুন

 

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলাধিন শশীগঞ্জ বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার(২০আগস্ট’২৫)পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট তজুমদ্দিন বাজারে অবস্থিত মেসার্স ডালিম স্টোরের মালিক মোঃ সিরাজ(৫০)কে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের অপরাধে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা ৫৪ কেজি পলিথিন জব্দ করেন।

একই অপরাধে পাশেই অবস্থিত মেসার্স জোবায়ের স্টোরের মালিক বশির তালুকদার(৫৮)কে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা ৪৬ কেজি পলিথিন জব্দ করেন মোবাইল কোর্ট। অন্যদিকে একই সময়ে একই এলাকায় অবস্থিত মেসার্স শরীফ স্টোরের মালিক মোঃ আরিফ কে নগদ ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা ১১৩ কেজি পলিথির জব্দ করেন কোর্ট।

এ সময় তোতা মিয়া বলেন,”পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো ভোলা জেলার সর্বত্র এরূপ অভিযান অব্যাহত থাকবে”।

বেলা ১১.৫০ টা থেকে চলা মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন তজুমদ্দিন থানা পুলিশ সদস্যের একটি দল।

ফেসবুকে লাইক দিন