শিরোনাম

ভোলা’র তজুমদ্দিনে অবৈধ খুঁটি জাল স্থাপনার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

 

স্টাফ রিপোর্টার

 

ভোলা জেলার নদীগুলোতে উৎপাদিত মৎস্য সম্পদ রক্ষা করার লক্ষে অবৈধ পন্থায় মাছের পোনা আহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে জেলা মৎস্য বিভাগ।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে মঙ্গলবার(২৬ আগস্ট’২৫)পরিচালিত সাঁরাশি অভিযান সম্পর্কে জেলা মৎস্য কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম শুভ বলেন, “সম্মানিত প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের তথ্য ও পরামর্শ এবং সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সুনির্দিষ্ট দিক নির্দেশনা মোতাবেক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে অবৈধ খুঁটি জাল স্থাপনার বিরুদ্ধে একটি সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেনসহ তজুমদ্দিন মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ।

তিনি বলেন,”অভিযানে অবৈধ খুঁটি বসানোর কাজে ব্যবহৃত ০১ সেট পাম্প মেশিন জব্দ করা হয় এবং অবৈধ খুঁটি বসানোর কাজে ব্যবহৃত একটি স্থাপনা কেটে সম্পূর্ণ ধ্বংস করা হয়। এসময় প্রায় ৫০০০ (পাঁচ হাজার) টি খুঁটি জাল বসানো অবস্থায় ইলেট্রিক মেশিন দিয়ে কেটে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ কোস্টগার্ড,দক্ষিণ জোন তজুমদ্দিন উপজেলার একটি টিম।

ফেসবুকে লাইক দিন