শিরোনাম

ভোলায় নিজ বাসার সামনে ছেলের লাশ,পাগল প্রায় বাবা-মা

 

এ.সি.ডি.অর্জুন

কথায় আছে পিতার কাঁধে পুত্রের লাশ পৃথিবীর সবচেয়ে ভারি বস্তু। শনিবার(৩০ আগস্ট’২৫) ভোলায় ঘটে যাওয়া একটি হত্যা কান্ড যেন সেই কথাটিরই বাস্তব উদাহরন।

ভোলা শহরের পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ নবী মসজিদ সংলগ্ন এলাকায় সকালে গিয়ে দেখা যায় ঐ এলাকার বাসিন্দা বশির স্যার নিজের একমাত্র পুত্রের লাশের পাশে বসে পাগলের মত বিলাপ করছেন।

রতনপুর মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বশির আহমেদ বুকফাটা আর্তনাদ করতে করতে বলছিলেন,”ভোরে ফজরের নামাজ পরতে উঠে বাসার গেট খুলতেই দেখি রক্তাক্ত অবস্থায় পরে আছে আমার ছেলের লাশ। তিনি বলেন,আমার ছেলের মাথার সামনের দিকে ও পিছনের দিকে এতটাই জখম করেছে যে,মাংস উঠে গেছে এবং হাত ভেঙ্গে ফেলেছে”।

“অন্য দিকে হত্যার শিকার আরিফ এর মা রাবেয়া বসরী কাঁদতে কাঁদতে বলেন, “আমার ছেলে রাত ১২ টাও আমার হাতে পানি খেয়ে ঘুমাতে যায়। কিন্তু ভোরে উঠে স্বামীর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি দুয়ারের সামনেই পরে আছে আমার পুতের লাশ”।

কে বা কারা মেরেছে এমন প্রশ্নের জবাবে পুত্র শোকে পাগল প্রায় বশির-রাবেয়া দম্পত্তি বলেন, “রাতে ঘুমানোর পর কখন কে বা কারা মারছে তাতো দেখতে পারিনাই। কার কথা কমু(বলবো)?

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু শাহাদাত মোঃ হাচনাইন পারভেজ বলেন,”হত্যাকান্ড সম্পর্কে পুলিশ তদন্ত চলছে এবং হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে”।

উল্লেখ্য মৃত মোঃ সাইফুল্যা আরিফ(৩০)ভোলা সদর উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন তার বাবা বশির।

ফেসবুকে লাইক দিন