শিরোনাম

ভোলা’র লালমোহনে ৬ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ব্যাবসায়ীকে অর্থদন্ড

 

এ.সি.ডি.অর্জুন

 

ভোলা জেলার লালমোহন উপজেলাধিন লালমোহন বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার(১৭ সেপ্টেম্বর’২৫)পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট বাজারে অবস্থিত মেসার্স মামুন স্টোরের মালিক মোঃ মামুন(৪০)কে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের অপরাধে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা আনুঃ ২৫০ কেজি পলিথিন জব্দ করেন।

অভিযানের সময় তোতা মিয়া বলেন,”পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো ভোলা জেলার সর্বত্র এরূপ অভিযান অব্যাহত থাকবে”।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে পরিবেশ সচেতনতামুলক লিপলেট বিতরণ করে পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়।

বিকাল সারে ৪টায় চলা মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন লালমোহন থানা পুলিশ সদস্যের একটি দল।

ফেসবুকে লাইক দিন