ভোলায় শব্দ দূষণের অপরাধে ২টি বাসকে অর্থ দন্ড

এ.সি.ডি.অর্জুন
শব্দ দুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্বমূলক প্রকল্প এর আওতায় ভোলায় শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বা মোবাই কোর্ট পরিচালনা করে ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়।
মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর’২৫)ভোলা সদর উপজেলাধিন ভোলা টু চরফ্যাশন মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের নেত্রিত্বে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে সেভেন স্টার পরিবহন নামক বাসের চুন্নু(৪২)কে নগদ ৫০০ টাকা(শব্দ ৯১.০০) এবং ফাতেমা পরিবহন নামক বাসের মোঃনিরব(৫৫)কে নগদ ৫০০ টাকা(শব্দঃ৮৭.০২) অর্থদন্ড প্রদান করেন।
এ সময় দন্ডপ্রাপ্ত পরিবহনে লাগানো ৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেন এবং বেশ কিছু যানবাহনে শব্দ সচেতনতামূলক স্টিকার লাগানোর ব্যবস্থা করেন মোবাইল কোর্ট।
দুপুর ২.২০ থেকে চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর থানা পুলিশের এক দল সদস্য।

