ভোলায় নিষেধাজ্ঞার দশম দিনে ১লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করল জেলা মৎস্য দপ্তর

এ.সি.ডি.অর্জুন
সারাদেশের নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা বলবত থাকলেও কিছু অসাধু মৎস্য কারবারি অবৈধ ভাবে মাছ ধরার চেষ্টা অব্যাত রাখে।
আর সেসব অসাধু মৎস্য কারবারিদেরকে আইনের আওতায় আনার জন্য পরিচালিত অভিযানে ভোলায় ১লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জেলা মৎস্য দপ্তর।
সোমবার(১৩ অক্টোবর) নিষেধাজ্ঞার ১০ম দিনে পরিচালিত অভিযান সম্পর্কে জেলা মৎস্য কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ বলেন,”জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন মহোদয়ের নির্দেশনা ও বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা স্যারের তত্ত্বাবধানে আমি একটি অভিযান পরিচালনা করি।
ভোলা জেলার তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা এবং স্থানীয় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানে আমাকে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের একটি দল”।

