শিরোনাম

ভোলায় নিষেধাজ্ঞার ১১তম দিনেও ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করল জেলা মৎস্য দপ্তর

 

এ.সি.ডি.অর্জুন

 

সারাদেশের নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা বলবত থাকলেও কিছু অসাধু মৎস্য কারবারি অবৈধ ভাবে মাছ ধরার চেষ্টা অব্যাত রাখে।

আর সেসব অসাধু মৎস্য কারবারিদেরকে আইনের আওতায় আনার জন্য পরিচালিত অভিযানে ভোলায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার(১৪ অক্টোবর)নিষেধাজ্ঞার ১১তম দিনে পরিচালিত অভিযান সম্পর্কে জেলা মৎস্য কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ বলেন,”জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন স্যারের নেতৃত্বে ভোলা সদর উপজেলায় একটি অভিযান পরিচালিত হয়।

হাজিরহাট সংলগ্ন এলাকার তেতুলিয়া নদীতে পরিচালিত অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল”।

ফেসবুকে লাইক দিন