ভোলায় ৩ মাদক কারবারিকে মাদকসহ আটক করল নৌবাহিনী

নিরপেক্ষঃ
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা সদর উপজেলায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার(২৭অক্টোবর’২৫) নৌবাহিনীর মিডিয়া বিভাগ সূত্রে জানানো হয় যে,২৬ অক্টোবর সন্ধ্যা ৭.০০টায় ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ইলিশা পাকার মাথা এলাকা থেকে ৩ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করে বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম।
আরো জানানো হয়,”অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুব আলম ওরফে মাফু এর মাদক বিক্রির কাজে সহযোগিতাকারী মোঃ রায়হান ও মোঃ সাইফুল ইসলাম ওরফে সুজনকে মাদক সেবনের প্রস্তুতি ও মাদক সরবরাহকালে মাফু এর নিজ বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা ও ১১২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকসহ আটককৃতদেরকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় বাংলাদেশ নৌবাহিনী।
