ভোলার চরফ্যাশনে কোস্টগার্ডের অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ

নিরপেক্ষ
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ অক্টোবর ২০২৫,সোমবার কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন থানাধীন শুকখালি খালে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিকাল ৫টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত চলা অভিযানে উক্ত এলাকা হতে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং জব্দকৃত অবৈধ ট্রলিং বোটগগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার(২৮ অক্টোবর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে,মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে”।

