শিরোনাম

ভোলায় ১০৫ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দসহ বিক্রেতাকে অর্থদন্ড

 

এ.সি.ডি.অর্জুন

ভোলা শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রেতা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার(২ ডিসেম্বর’২৫)পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোট নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের অপরাধে মেসার্স মোতালেব স্টোর এর মালিক মোঃ নজরুল ইসলাম(৪০)নামে এক অসাধু ব্যাবসায়ীকে নগদ ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

ভোলা কাঁচাবাজারস্থ পদ্মা মার্কেটের সামনে অবস্থিত দোকানটিতে থাকা প্রায় ১০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন মোবাইল কোর্ট।

সকাল সারে ১১ টায় পরিচালিত মোবাইল কোটকে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর থানার একদল পুলিশ সদস্য।

এসময় তোতা মিয়া বলেন,”পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।

ফেসবুকে লাইক দিন