ভোলার চরফ্যাশনে ৪ অবৈধ ইটভাটাকে অর্থদন্ডসহ গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত

নিরপেক্ষ
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ৪টি অবৈধ ইটভাটায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।
মঙ্গলবার(৯ ডিসেম্বর’২৪) পরিচালিত মোবাইল কোর্ট চরফ্যাশনের দক্ষিন আইচা ও চর মানিকা এলাকায় অবস্থিত মোঃ মিজান কাজীর মালিবানাধিন মেসার্স মিজান ব্রিকস,সাইদুল ইসলাম সোহাগ এর মালিকানাধীন মেসার্স রাত্রি ব্রিকস,মোঃ ছবির হাওলাদার এর মালিকানাধিন মেসার্স আঁকন ব্রিকস,ও মোঃ জাকির হোসেন এর মালিকানাধিন মেসার্স আব্দুল্লাহ ব্রিকসকে অবৈধ ভাবে পরিচালনার দায়ে ২লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট অর্থদন্ড প্রাপ্ত প্রতিটি ইটভাটার ড্রাম,চিমনী গুঁড়িয়ে ও আগুন নিভিয়ে দিয়ে এবং কাঁচা ইটগুলোকে ফায়ারসার্ভিসের মেশিন দ্বারা ধংস করার মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দেন।
মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভোলা সদর থানা ও দক্ষিণ আইচা থানার পুলিশের দুটি দল এবং চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের এক দল সদস্য।

