ভোলার চরফ্যাশন ও লালমোহনে ২ অবৈধ ইটভাটাকে অর্থদন্ডসহ গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত

নিরপেক্ষ
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ১টি ও লালমোহন উপজেলায় ১টি অবৈধ ইটভাটায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজম।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর’২৫) পরিচালিত মোবাইল কোর্ট চরফ্যাশনের দুলার হাট থানাধিন কাশেম মিয়ার বাজার এলাকায় অবস্থিত মেসার্স তেতুলিয়া ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে ম্যানেজার শ্যামল চন্দ্র দাসকে নগদ ২লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অন্যদিকে একই অপরাধে লালমোহন উপজেলার গজারিয়ার পাঙ্গাসিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইউছুপ ব্রিকস লিঃ এর ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলমকে নগদ ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্ট।
এডি তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট অর্থদন্ড প্রাপ্ত প্রতিটি ইটভাটার ড্রাম,চিমনী গুঁড়িয়ে ও আগুন নিভিয়ে দিয়ে এবং কাঁচা ইটগুলোকে ফায়ারসার্ভিসের মেশিন দ্বারা ধংস করার মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দেন।
দুপুর ১.৩০ থেকে বিকাল সারে ৫টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভোলা পুলিশ লাইনস ও লালমোহন থানা পুলিশের ২টি দল এবং লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের এক দল সদস্য।

