শিরোনাম

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক

 

নিরপেক্ষ 

বাংলাদেশ কোস্টগার্ডের ভোলা জেলা অফিস থেকে জানানো হয় যে,ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধিন দুলারহাট থানাধিন আহম্মদপুরের মায়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

কোস্টগার্ড অফিসার মোঃ সিয়াম উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় হয় যে,গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১জানুয়ারি’২৬) কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক পরিচালিত অভিযানে তেঁতুলিয়া নদী থেকে ২টি আর্টিসানাল ট্রলিংবোটসহ ২০ জন অসাধু জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

ভোর ৪ টায় পরিচালিত অভিযানে উক্ত এলাকা থেকে জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭টি বেহুন্দী জাল জব্দ করা হয় এবং বোটের ট্রলিং গিয়ার অপসারন করা হয়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন বলে জানায় কোস্টগার্ড।

মৎস্য সম্পদ রক্ষায় ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্টগার্ড।

ফেসবুকে লাইক দিন