ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করল পুলিশ

নিরপেক্ষ
ভোলা জেলা পুলিশ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মোঃ ওমর আলী (২৭)নামে এক মাদক কারবারীকে মাদকসহ আটক করে পুলিশ।
বৃহস্পতিবার(৮ জানুয়ারি’২৬)অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে সোহান সরকার বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের এসআই মোঃ মেহেদী হাসান ও এএসআই আবু সাঈদের নেতৃত্বে একটি টিম কুঞ্জেরহাট বাজারস্থ বসমিল্লাহ হোটেলে একটি অভিযান পরিচালনা করে।
সকাল ৯.৫ টায় পরিচালিত অভিযানে বিসমিল্লাহ হোটেলের পিছনের কেবিনে অবস্থানরত ওমর আলীকে ৯৫০ পিচ ইয়াবা(মাদকদ্রব্য)সহ হাতেনাতে আটক করে পুলিশ।
উল্লেখ্য গ্রেফতারকৃত মাদক কারবারী ওমর ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ দক্ষিন ফ্যাশন এলাকার মৃত শাজাহান ও নুরনাহার এর ছেলে বলে নিশ্চিত করেন এসপি।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা রজু করা হয়েছে বলে নিশ্চিত করেন এই পুলিশ অফিসার। মামলা নম্বর-১৬,৮/১/২০২৬।
