শিরোনাম

ভোলায় যৌথবাহিনীর ডেভিল হান্ট অপারেশনে ছাত্রলীগ নেতা আটক

 

নিরপেক্ষ 

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা মোঃ আবুল কাশেম এর বরাত দিয়ে ভোলা জেলা কার্যালয় থেকে জানানো হয় যে, রবিবার(১১ জানুয়ারি’২৬)গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা শহরের কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিকাল ৩ টায় পরিচালিত অভিযানে উক্ত এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ভোলা সদর উপজেলা সাধারন সম্পাদক মোঃ সালমান গোলদার (৩০)কে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করেন মিডিয়া অফিসার।

উল্লেখ্য আটককৃত সালমান ভোলা পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সিরাজ গোলদার এর ছেলে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

ফেসবুকে লাইক দিন