শিরোনাম

ভোলার চরফ্যাশনে ৪ অবৈধ ইটভাটাকে অর্থদন্ড পূর্বক ধংস

 

নিরপেক্ষ

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ৪ টি অবৈধ ইটভাটায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।

ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম ও মোঃ আবু রায়হান।

মঙ্গলবার(১৩ জানুয়ারি’২৬)পরিচালিত মোবাইল কোর্ট চরফ্যাশন উপজেলাধিন দক্ষিনআইচা থানার উত্তর চরমানিকা এলাকায় অবস্থিত মোঃ জিয়াউল হক আঁকন এর মালিকানাধীন মেসার্স আঁকন ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ২ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।

অন্যদিকে একই অপরাধে একই এলাকায় অবস্থিত সাইদুল ইসলাম সোহাগ এর মালিকানাধিন মেসার্স রাত্রি ব্রিকসকে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা,চরমানিকা এলাকায় অবস্থিত মোঃ মিজান কাজীর মালিকানাধিন মেসার্স মিজান ব্রিকসকে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা এবং শষিভূষন থানাধিন উত্তর আইচা এলাকায় অবস্থিত মোঃ হাসনাইন এর মালিকানাধিন মেসার্স চমক প্লাস ব্রিকসকে নগদ ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্ট।

এডি তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট অর্থদন্ড প্রাপ্ত ইটভাটাগুলোর ড্রাম,চিমনী গুঁড়িয়ে ও আগুন নিভিয়ে দিয়ে এবং কাঁচা ইটগুলোকে ফায়ারসার্ভিসের মেশিন দ্বারা ধংস করার মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করেন।

সকাল ১১ টা থেকে বিকাল সারে ৫ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনীর ভোলা জেলায় কর্মরত একটি টিম,ভোলা পুলিশ লাইনসের একদল পুলিশ সদস্য এবং চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের এক দল সদস্য।

এ সময় ইটভাটার মালিক পক্ষ ও কর্মচারীসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তোতা মিয়া বলেন,”এধরনের অভিযান অব্যাহত থাকবে”।

ফেসবুকে লাইক দিন