ভোলায় বছরের প্রথম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলার উন্নয়ন অগ্রতি বা অবনতি সহ সকল বিষয় নিয়ে প্রতিমাসের মতো রবিবার(১৯ জানুয়ারি’২৫) ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো ইংরেজি নতুন বছরের প্রথম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। সভার প্রথমে সভাপতি জেলা প্রশাসক উপস্থিত সকল সরকারি দপ্তর প্রধানদের কাছে স্ব স্ব দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। জেলার সবচেয়ে বড় এই সভায় জেলা প্রশাসক প্রথমে সরকারি সকল দপ্তর প্রধানদের কাছে ডিসেম্বর’২৪ মাসের সভায় নেয়া সিদ্ধান্ত গুলোর অগ্রগতি বিষয়ে শুনেন এবং কাজের গুরুত্ব অনুসারে নিজের পরামর্শমুলক নির্দেশনা প্রদান করেন।
ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আজাদ জাহান ভোলা জেলার যেসব বিষয় গুলোর ওপর গুরুত্বারোপ করেন সেগুলো হলো নৌপরিবহন ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টার ভোলা সফরে ভোলার মানুষের সফলতা, পৌরসভার সকল রাস্তার দ্রুত সংস্কার করা, বকেয়া পৌর ট্যাক্স আদায়ের ব্যবস্থা করা, ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থাগ্রহণ, ১৭ টি ভূমি অফিস নির্মান কাজের অগ্রগতি, মৎস্য সম্পদ রক্ষায় কার্যকরি ব্যবস্থা গ্রহণ, মহিষের দুধ ও দই উৎপাদন বৃদ্ধিকরণ, সরকারি স্কুলের জন্য সরকার অনুমোদিত নতুন ভবনটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী শহীদ মিনারের পাশে নির্মান করার কাজ দ্রুত শুরু করা, ভোলা শহরে চলা অটো রিক্সা,সিএনজি ও মিশুক জাতীয় যানবাহনের সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে আনা, সমাজসেবার ভাতাভোগিদের সংখ্যা বৃদ্ধিকরণ সহ বেশ কিছু বিষয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভোলা জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিডি মোঃ হাসান ওয়ারেসুল কবির, জেলা মৎ কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা জামায়েত ইসলামীর আমীর মাস্টার জাকির হোসেন ও জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন সহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।
প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা জেলা উন্নয়ন সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, জেলা প্রাণী সম্পদ অফিসার মো:রফিকুল ইসলাম খাঁন ও জেলা প্রশাসনে কর্মরত সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।
সভা শুরুর প্রথমে ভোলা সফরে আসা বাংলাদেশ প্রশাসন ক্যাডারে নবনিযুক্ত ২২ জন নতুন সদস্যকে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা প্রশাসক আজাদ জাহান।
