ভোলায় ৩৬০ জন প্রতিবন্ধী ব্যক্তি পেলো পিসিসি’র গরু ছাগল হাঁস মুরগী শষ্যবীজ

এ.সি.ডি.অর্জুন
ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি সংস্খা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)। তারই অংশ হিসেবে বুধবার(২২ জানুয়ারি’২৫) ৩৬০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের দেখভাল করা ব্যক্তিদের মাঝে গরু ছাগল হাঁস মুরগী ও শষ্যবীজ বিতরণ করে পিসিসি।
কাচিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান ও বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এ.সি.ডি.অর্জুন। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার এর প্রজেক্ট ম্যানেজার খোকন দফো এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কালে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় উপস্থিত সুবিধাভোগিদের উদ্দ্যেশ্যে বলেন, “আপনাদেরকে সাবলম্বি করার লক্ষে পিসিসি বিনা মূল্যে যেসব গরু ছাগল হাঁস মুরগী ও শষ্যবীজ দিলো তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আপনাদের জীবনে উন্নতি আসবে। কিন্তু কোন অবস্থাতেই এগুলো বিক্রি করা যাবেনা”।

ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল(টাই) এর অর্থায়নে পরিচালিত পিসিসি’র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্খিত ছিলেন পিসিসির কর্মকর্তা ওয়াসি, স্নিগ্ধা মিত্র, আবু নাঈম খান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এসময় মোট ১০ জনকে ১টি করে গরু,৪০ জনকে ১টি করে ছাগল, ৬০ জনকে হাঁস,১০০ জনকে ২৫ টি করে মুরগী ও ১৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে শষ্যবীজ বিতরণ করেছে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার।
