ভোলায় ঠিকাদার নির্বাচনে স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করলেন জেলা প্রশাসক

এ.সি.ডি.অর্জুন
সারা দেশে যখন সরাসরি বা অনলাইনের মাধ্যমে দেশের উন্নয়ন অবকাঠামো নির্মানসহ সকল ধরনের টেন্ডারে ঠিকাদার নির্বাচন নিয়ে পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতির দুঃর্নাম ছড়িয়ে আছে। ঠিক তখনই সেই দুর্নাম ঘুচানোর লক্ষে ঠিকাদার নির্বাচনে ভোলা জেলা প্রশাসন স্থাপন করলো এক অনন্য নজির।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারি’২৫)ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একটি টেন্ডার লটারির ড্র। জেলা প্রশাসন সূত্রে জানা যায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যমানের হেরিং বোন বন্ড রাস্তার (এইচবিবি করন) ২য় পর্যায়ে দাখিলকৃত ৩২২ টি দরপত্রের মূল্যায়ন ও ঠিকাদার নির্বাচন করা হবে প্রত্যক্ষ লটারি ড্র অনুষ্ঠানের মাধ্যমে।
সেই সিদ্ধান্ত মতেই সকাল ১১.০০ টায় ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টট মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে টেন্ডারে অংশগ্রহণ করা সকলের সামনে অনুষ্ঠিত হয় উন্মুক্ত লটারির ড্র। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত স্বচ্ছ প্রক্রিয়ার এই লটারির ড্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসিরুদ্দিনসহ টেন্ডার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
