দৈনিক ভোলা টাইমস্’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

এ.সি.ডি অর্জুন
হাটি হাটি পা পা করে বেড়ে ওঠা এক দুরন্ত বালকের মতোই যেনো দৈনিক ভোলা টাইমস পত্রিকাটি আজ পদার্পন করলো ১২ বছরে। শুক্রবার(১৪ ফেব্রুয়ারি’২৫) বর্নাঢ্য আয়োজনে উদযাপন করা হলো ভোলা জেলার জনপ্রিয় এই দৈনিকটির ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
”সত্য প্রকাশে অদম্য সাহসী” এই স্লোগানকে সামনে রেখে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি)’র ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন।
পত্রিকাটির প্রকাশক ও প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ(রাজিব)এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি বলেন, “ভোলা জেলার মাটি ও মানুষের কথা বলা দৈনিক ভোলা টাইমস পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আশা করি তাদের সত্য প্রকাশের মাধ্যমে দ্বীপ জেলা ভোলার মানুষের জরুরী প্রয়োজনীয় ও প্রানের দাবী ভোলা-বরিশাল ব্রিজ,মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি আরো জনপ্রিয়তা অর্জন করবে”।
সাংবাদিক ও উপস্থাপক মশিউর রহমান পিংকু ও পত্রিকাটির অনলাইন বিভাগের সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রবীণ সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী,বিজেপির সাধারন সম্পাদক মোঃ মোতাছিন বিল্লা, সদর থানার ওসি আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ,জেলা যুব দলের সভাপতি জামাল উদ্দিন লিটন,শ্রমিক দলের সাধারন সম্পাদক তানবির তালুকদার, ইসলামী আন্দোলনের নেতা মাওঃ ওবায়েদ বিন মোস্তফা, দৈনিক অমৃতালোক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলা টাইমস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,সাংবাদিক মোকাম্মেল হক মিলন,মোঃ ইউনুছ শরীফ ও শীমুল চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর সমির দেবনাথ,পত্রিকাটির সম্পাদক সাকেরা সারমিন চাঁদনী,নির্বাহী সম্পাদক রিয়াজ খান ও তুহিন খন্দকারসহ সকল প্রতিনিধিগণ এবং ভোলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। শুভেচ্ছা বক্তব্য শেষে কেক কাটার মাধ্যমে দৈনিক টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন উপস্থিত সকলে।
