শিরোনাম

ভোলায় সুশীলন এর এসবিসি প্রকল্প শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি অর্জুন

দেশের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর নতুন প্রকল্প মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যানের জন্য আচরন পরিবর্তন (এসবিসি) সম্পর্কে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয় ভোলায়।

প্রকল্পটি সম্পর্কে রবিবার(১৬ ফেব্রুয়ারি)অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। সভা শুরুর প্রথমেই বিদেশী দাতা সংস্খা ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত নতুন এই প্রকল্পটির লক্ষ ও উদ্দেশ্য বর্ণানা করেন প্রকল্প ব্যবস্থাপক রেখা ইয়াসমিন।

প্রজেক্টরের মাধ্যমে তিনি উপস্থিত ভোলা জেলার প্রতিটি উপজেলার মা,শিশু ও কিশোর-কিশোরীদের আচরণ পরিবর্তনে নেয়া প্রকল্পে যেসব কাজ করা হবে তা উপস্থিত সকলকে অবহিত করেন। প্রায় দের বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়নে সুশীলনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদানমুলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি মিজানুর রহমান ও সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

গত ১২ ডিসেম্বর’২৪ এ শুরু হওয়া মা,শিশু ও কিশোর-কিশোরীদের আচরণ পরিবর্তনমুলক প্রকল্প অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান আহমেদ,জেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন,ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মাকসুদুর রহমান,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম,শিক্ষা অফিসার নুরে আলম ছিদ্দিকী,সাংবাদিক মোঃ শওকাত হোসেন,আহাদ চৌধুরী তুহিন,এ.সি.ডি অর্জুন ও আদিল হোসেন তপু সহ আমন্ত্রিত অতিথি বর্গ এবং প্রকল্পে মনিটরিং অফিসার সজিব আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

ফেসবুকে লাইক দিন