শিরোনাম

পিসিসি’র স্থানীয় সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার 

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি) পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক সভা।

রবিবার(২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিসিসি’র মনিটরিং অফিসার আল ওয়াসি আলী। ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় পিসিসির নবায়ন কৃত প্রকল্প সম্পর্কে উপস্থিত সদস্যদেরকে বিগত ৬ মাসের কার্যক্রম ও আগামী কার্যক্রমের ধরন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন সভাপতি ওয়াসি আলী, সাংবাদিক এ.সি.ডি অর্জুন ও বিশেষ ব্যক্তিগণ।

সকাল ১১ টা থেকে দুপুর প্রায় ১.৩০ টা পর্যন্ত চলা নতুন মেয়দি প্রকল্পের প্রথম ত্রৈমাসিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগি প্রতিবন্ধী ব্যক্তিসহ সুরক্ষা কমিটির সকল সদস্য বৃন্দ। উল্লেখ্য প্রতি তিন মাস অন্তর অন্তর স্থানীয় সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন