ভোলায় পিসিসি’র মানবাধিকার বিষয়ক রিফ্রেশার মিটিং অনুষ্ঠিত

এ.সি.ডি অর্জুন
ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি) পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষে অনুষ্ঠিত হলো মানবাধিকার বিষয়ক একটি সভা।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিসিসি’র প্রজেক্ট ম্যানেজার খোকন দফো। ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
কমিউনিটি গন্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও ইউনিয়ন পরিষদ মেম্বারদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সমাজে বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার রক্ষার বিষয়ে উপস্থিত সকল সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
পিসিসির মনিটরিং অফিসার ওয়াসি আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাচিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা এ কে এম হাসিবুশ শাহিদ ও সাংবাদিক এ সি ডি অর্জুন।
প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সংরক্ষণ করার লক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই বর্তমান সমাজ ব্যবস্খায় সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মানবাধিকার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন এবং বাস্তবায়নের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সকাল ১১ টা থেকে দুপুর প্রায় ১.০০ টা পর্যন্ত চলা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি, পিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
