শিরোনাম

ভোলায় ৬০ নারী পেলেন আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্সের সেলাই মেশিন

 

এ.সি.ডি অর্জুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং কুয়েতের ৬৪ তম জাতীয় দিবস ও ৩৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় ৬০ জন দুস্ত ও অসহায় কর্মমুখী নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দিলো আনাস বিন মালেক(রাঃ) ইসলামিক কমপ্লেক্স।

শনিবার(১ মার্চ’২৫) অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক। প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আনাস বিন মালেক(রাঃ)কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি মিয়া মোঃ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি এসপি বলেন,”কুয়েতের অর্থায়নে ও আর্- রাহমা্ গ্লোবাল এর তত্বাবধানে এবং এস.এস.টিএস-বাংলাদেশ প্রকল্পের আওতায় বাস্তাবায়নাধীন দুস্ত নারীদেরকে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে বিনামুল্যে শেলাই মেশিন বিতরণ করা নিঃসন্দেহে একটি মহোতি উদ্যোগ।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, আজ সেলাই মেশিন পাওয়া সকল নারীরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করবেন এবং পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে সক্ষম হবেন। ভোলা জেলা পুলিশের প্রধান শরীফ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রকার দুস্ত নারীদেরকে সহায়তা করে আনাস বিন মালেক(রাঃ) ইসলামিক কমপ্লেক্স সত্যিকারের সামাজিক কাজ করছে”।

প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক আব্দুল কুদ্দুছ এর সার্বিক ব্যবস্থাপনা ও প্রধান শিক্ষক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম ফারুকুর রহমান,গ্রামীণ জন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জাকির হোসেন মহিন,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান,পুলিশ ইন্সপেক্টর শংকর কুমার ও ফিলিপাইন থেকে আগত প্রকল্প কর্মকর্তা বেলাল।

অনুষ্ঠানের সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন এর সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা শেষে প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় অন্যান্যের মধ্যে প্রকল্প সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভোলা শহরের চরনোয়াবাদে অবস্থিত আনাস বিন মালেক(রাঃ) ইসলামিক কমপ্লেক্সটি ১৯৯৯ সাল থেকে  তাদের শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালানা করছে।

ফেসবুকে লাইক দিন