ভোলায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
দেশের প্রতিটি জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখার লক্ষে প্রতি মাসে অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। তারই ধারাবাহিকতায় রবিবার(৯মার্চ’২৫) ভোলায় অনুষ্ঠিত হলো জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা।
বরাবরের মতোই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পূর্ববতী মাসের সিদ্ধান্তের ওপর আলোকপাত করার পর পরই শুরু হয় আইন শৃঙ্খলায় অবনতি ঘটানোর মতো বেশ কয়েকটি বিষয়।
সভায় উপস্থাপিত বিষয়গুলোর মধ্যে যেসব বিষয়গুলো দ্রুত নিস্পত্তির জন্য সভাপতি ডিসি গুরুত্বারোপ করেন সেগুলো হলো ভোলা শহরের কাঁচাবাজার যানযট মুক্ত করে ক্রেতাসাধারনের চলাচলের জন্য উপযুক্তকরণ,নতুন বাজার-চকবাজার পুলকে দোকানমুক্ত করণ,ভেদুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটে প্রবেশ মূল্যসহ সকল ধরনের মালামাল বহনের সঠিক মূল্য তালিকা বিলবোডে বড় করে লেখা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিক পদক্ষেপ গ্রহণ করা,ঈদে ঘরমুখো মানুষের শান্তিপূর্ণ যাতায়াত নিশ্চিত করণ,ভোলা শহরের মার্কেটগুলোতে ইদে ক্রেতা সাধারনের কেনাকাটায় নির্বিগ্ন পরিবেশ সৃষ্টি করা,ভোলা টু ঢাকা এবং ভোলা টু বরিশাল নৌপথের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা ও বাড়তি ভাড়া আদায় প্রতিরোধ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম)আছাদুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, জেলা বিএনপির সহঃ সদস্য সচিব বাচ্চু মোল্লা,ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম তারেক সহ বিভিন্ন রাজনৈতিক নেত্রিবৃন্দ এবং সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,দৌলত খানের নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরি,বোরহানউদ্দিনের নির্বাহী অফিসার মোঃ রয়হান উজ্জামান, তজুমদ্দিনের নির্বাহী অফিসার শুভ দেবনাথ,চরফ্যাশনের নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথিসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ,আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট এ বি এম ফরহাদ,মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি মোঃ ইকবাল হোসেন,ইসলামী ফাউন্ডেশনের ডিডি মোঃ মাকসুদুর রহমানসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
