শিরোনাম

ভোলায় জেলা প্রশাসনের সঙ্গে ক্রিয়া প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি অর্জুন

ভোলায় অনুষ্ঠিত হলো জেলার সবচেয়ে বড় বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অন্যতম  প্রকল্প”কমিউনিটি-বেইজড জনগোষ্ঠীর সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি(ক্রিয়া)’র সংলাপ সভা।

দ্যা অ্যাম্বাসি অব সুইডেন-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটির সার্বিক বিষয়ে জেলা প্রশাসনের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং ভোলা পৌরসভা ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা(জিজেইউএস)’র পরিচালক(অর্থ ও হিসাব)মোঃ মেস্তাফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জলবাযু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে প্রধান অতিথি ও বিশেষ অতাথি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

প্রকল্পটির সমন্বয়কারী মোঃ বাবুল আখতার এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হারুন অর রশিদ ও এ.সি.ডি অর্জুন এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার(১৩ মার্চ) দুপুর প্রায় ১২ টায় অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই নারীর ক্ষমতায়ন,দারিদ্র বিমোচন,বাল্য বিবাহ প্রতিরোধ ও পিছিয়ে পরা জনগোষ্ঠির উন্নয়ন ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রোগ্রাম অফিসার ইরিন আক্তার এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সংলাপের শুরুতে বোরহানউদ্দিন উপজেলার দুটি ইউনিয়নে বাস্তবায়িত ক্রিয়া প্রকল্প সম্পর্কে মাল্টিমিডিয়ায় বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী বাবুল আক্তার।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপ সভার মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করা।

বার্ষিক এই সংলাপ সভায় জেলা প্রশাসনের এনডিসি সামছুজ্জামান এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি,সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন