ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলার উন্নয়ন অগ্রতি বা অবনতি সহ সকল বিষয় নিয়ে প্রতিমাসের মতো রবিবার(১৬ মার্চ’২৫) ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
জেলার সবচেয়ে বড় এই সভার শুরুতে সরকারি সকল দপ্তর প্রধানদের কাছে ফেব্রুয়ারী’২৫ মাসের সভায় নেয়া সিদ্ধান্ত গুলোর অগ্রগতি বিষয়ে শুনেন এবং কাজের গুরুত্ব অনুসারে নিজের পরামর্শমুলক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ডিসি আজাদ জাহান ভোলা জেলার যেসব বিষয় গুলোর ওপর গুরুত্বারোপ করেন সেগুলো হলো পৌরসভার সকল রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করা,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা,চলমান মৎস্য অভিযানের সময় জেলেদের প্রনোদোনার চাল দ্রুত ও সঠিকভাবে বন্টন করা,ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত শান্তিপূর্ণ করার ব্যবস্খা করা, চাঁদাবাজি মুক্ত পরিবেশে যানবাহন চালনা করা এবং আসন্ন ঈদ ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করার সুব্যবস্খা গ্রহণ করা, ভোলা শহরে চলা অটো রিক্সা,সিএনজি ও মিশুক জাতীয় যানবাহনের সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে আনা ও একই নামে একাধিক জন্ম নিবন্ধন রোধ করা সহ বেশ কিছু বিষয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভোলা জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন আরিফ,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী,জেলা মৎ কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদুল করীম, পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এম মাকসুদুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।
রমজান মাস উপলক্ষে দ্রুত সম্পন্ন হওয়া জেলা উন্নয়ন সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ ও জেলা প্রশাসনে কর্মরত সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

