শিরোনাম

ভোলায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

এ.সি.ডি অর্জুন

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষে অনুষ্ঠিত হলো সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক একটি কর্মশালা।

সোমবার(১৭ মার্চ) অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পিসিসি’র মনিটরিং অফিসার ওয়াসি আলী।ভোলা সদর উপজেলাধীন পিসিসির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বছরের শেষ কর্মশালায় উপস্থিত ড্রাপ সদস্য বৃন্দ তাদের নিজেদের মতামত প্রদান করেন।

সমাজের গন্যমান্য ব্যক্তি,ধর্মীয় নেতা,শিক্ষকসহ সকল সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন,মাদ্রাসার সুপার মাওঃ বেলায়েত হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম,সাংবাদিক এ.সি.ডি.অর্জুন,শরীফুল ইসলাম,শাহরিয়ার ঝিলন ও কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের ড্রাপ সদস্যগণ।

এ সময় সমাজে বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার রক্ষার বিষয়ে উপস্থিত সকল সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সংরক্ষণ করার লক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা সকলেই বর্তমান সমাজ ব্যবস্খায় সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মানবাধিকার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন এবং বাস্তবায়নের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সকাল ১০ টা থেকে দুপুর প্রায় ১২ টা পর্যন্ত চলা কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি,পিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।

ফেসবুকে লাইক দিন